Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীর ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৪, ১৬ মে ২০২৬

আপডেট: ১৪:১৮, ১৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীর ঢল

ছবি : আপন দেশ

সড়ক পথে চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে। 

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশ অতিক্রম করে।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সাধারণ মানুষকেও অপেক্ষা করতে দেখা যায়।

আরও পড়ুন : সমাজ পরিবর্তনের রোডম্যাপ চাইলেন তথ্যমন্ত্রী

এসময় মহাসড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে। গাড়িবহর যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে অপেক্ষমাণ নেতাকর্মীদের উজ্জীবিত করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়