Apan Desh | আপন দেশ

বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪২, ১১ জানুয়ারি ২০২৫

বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে নিহত ২

ছবি : আপন দেশ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে নোঙর করা একটি বাল্কহেডের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষে দুজন জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ওদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। 

উপপরিদর্শক আলামিন জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দু'জন নিহত হন। তবে কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি। স্পিডবোটে ১০-১২ জনের মতো লোক ছিল।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান এ কর্মকর্তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত