Apan Desh | আপন দেশ

সেতুর ওপর উল্টে গেল রড বোঝাই ট্রাক, দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৯, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:০১, ১৮ এপ্রিল ২০২৫

সেতুর ওপর উল্টে গেল রড বোঝাই ট্রাক, দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রিজে রড বোঝাই ট্রাক উল্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে এ যানজট সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা থেকে মহাসড়কের গজারিয়া অংশে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা দীর্ঘ এলাকায় ছড়িয়ে পড়ে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ঢাকাগামী লেনে মেঘনা ব্রিজের উপর মালবাহী ট্রাকের চাকা খুলে যায় এবং ট্রাকটি  উল্টে যায়, গাড়িতে থাকা রড রাস্তায় পড়ে যায় এতে ঢাকামুখী রাস্তায় যানজটের সৃষ্টি হয়,যাতে প্রায় দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এ সময় বালুয়াকান্দী বাসস্ট্যান্ডে যানজটে আটকে থাকা এক যাত্রী জানান, দীর্ঘ দুই ঘণ্টা যাবৎ যানজটে আটকে আছেন তিনি। 

ঢাকাগামী মাইক্রোবাস চালক আলতাব হোসেন বলেন, ‘ভবেরচর বাস স্ট্যান্ড পার হওয়ার পর যানজট পেয়েছি। কতক্ষণে ঢাকা পৌঁছাতে পারব বলতে পারছি না।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে গেছে এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ফলে কিছু সময় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ আছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch