Apan Desh | আপন দেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

মাদারীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩১, ১২ জুন ২০২৬

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ছবি: আপন দেশ

মাদারীপুরের কালকিনির ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইয়েস পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আরও পড়ুন <<>> দুই কলেজ শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়েছি। 

কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়