Apan Desh | আপন দেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:১২, ১৫ জুন ২০২৬

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি : আপন দেশ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের সংঘর্ষে আবু নাঈম খান (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর থানাধীন পান্তাপাড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম খান মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কুলপদ্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একটি মিনি ট্রাকের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি বড় ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক আবু নাঈম খানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় বড় ট্রাকে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। তাদের মধ্যে জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার বাসিন্দা এবং বড় ট্রাকের চালক। সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের বাসিন্দা ও ট্রাকের হেলপার। আহত আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের এবং লাভলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার বাসিন্দা। তারা দুজনই ট্রাকের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহত চারজনকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch