Apan Desh | আপন দেশ

‘নির্বাচনে ২১.৪ শতাংশ জাল ভোট পড়ার তথ্য ভিত্তিহীন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচনে ২১.৪ শতাংশ জাল ভোট পড়ার তথ্য ভিত্তিহীন’

ফাইল ছবি, আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- কে উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিআইবি।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে প্রচার ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে অতিদ্রুত এ ভুল সংশোধনসহ বিভ্রান্তি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে টিআইবি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিআইবির মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিক নির্বাচিত ৭০ আসনের মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জালভোট দেয়ার তথ্য পাওয়া গেছে। এ তথ্যকে পুরো নির্বাচনে ২১ দশমিক ৪ শতাংশ জালভোট পড়েছে- এমনভাবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক। 

আরও পড়ুন<<>>জিয়াউর রহমান-বেগম জিয়ার মাজারে বগুড়ার ৬ এমপি

এ পরিপ্রেক্ষিতে যেসব গণমাধ্যম এরই মধ্যে এ তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা বা উপস্থাপন করেছে, তাদের যথাযথ সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছে টিআইবি। অন্যথায়, এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: