Apan Desh | আপন দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:০৩, ১০ নভেম্বর ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময়

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন।

সোমবার (১০ নভেম্বর) ব্যাংকের গুলশান শাখায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের এসইভিপি মো. মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও অসুবিধার কথা আন্তরিকতার সঙ্গে শুনে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সিদ্ধান্তসমূহ জানিয়ে তাদেরকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, এ ব্যাংকের গ্রাহকদের আমানত এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুরক্ষিত ও নিরাপদ রয়েছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে আস্থার সাথে এ ব্যাংকে সকল ধরনের লেনদেন করার আহবান জানান। 

আরও পড়ুন<<>>সরকারি কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কাটার নির্দেশ

এ ব্যাংকের ওপর আস্থা রেখে গ্রাহকরাও বলেন, এ ব্যাংকের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা, ব্যাংকের সেবার মান ও কর্মকর্তাদের পেশাদার আচরনের কথা স্বীকার করেন। সেই সঙ্গে ভবিষ্যতেও এ ব্যাংকের সঙ্গে লেনদেনসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ