বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’
আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে হলিউডের বহুল জনপ্রিয় স্ল্যাশার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি দেখা যাবে। ১৯৯৬ সালে শুরু হওয়া স্ক্রিম সিরিজ সময়ের সঙ্গে নিজেকে হরর-থ্রিলারের এক আইকনিক ধারায় প্রতিষ্ঠিত করেছে। ‘স্ক্রিম ৬’-এর তিন বছর পর আসছে সপ্তম কিস্তি, যেখানে থাকছে নতুন ভয়, রহস্য আর অতীতের মুখোমুখি হওয়ার গল্প।
০৫:০৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার