Apan Desh | আপন দেশ

হলিউডে উপেক্ষিত প্রিয়াঙ্কা! 

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৭, ৩০ মার্চ ২০২৬

হলিউডে উপেক্ষিত প্রিয়াঙ্কা! 

হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বছরের পর বছর পরিশ্রম করে হলিউডে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী বর্তমানে মার্কিন মুল্লুকেই বসতি গড়েছেন। স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন সাবেক বিশ্ব সুন্দরী। কয়েক দিন আগে অস্কারের মঞ্চেও উপস্থাপনাও করেছেন।

আর সেখানেই ঘটেছে বিপত্তি। ইতালির মিলানে ওই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়াকে নাকি হলিউড তারকারা উপেক্ষা করেছেন। এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শুরু হয়েছে। 

অনুষ্ঠানপরবর্তী সময়ে এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ডুয়া লিপার সঙ্গে সাবলীলভাবে আড্ডা দিতে দেখা গেছে। এ সময় সেখানে ছিলেন হলিউড অভিনেতা জেইক গেলিনহ্যাল ও অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। 

সে অনুষ্ঠানের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার সতীর্থরা তাকে পাত্তা দিচ্ছেন না। এমন দৃশ্যই দেখা গেছে। এরপরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা দাবি তোলেন, গায়িকা ডুয়া লিপাসহ বাকি তারকারা প্রিয়াঙ্কাকে এড়িয়ে গেছেন।

আরও পড়ুন<<>>দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর

এমন বিতর্কের একপর্যায়ে এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রিয়াঙ্কার সমর্থনে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম ও নেটিজেনরা নিজেদের দেশের তারকার সাফল্য উদযাপন না করে উল্টো তাকে ছোট করার চেষ্টা করছেন।

অন্যদিকে নেটিজেনদের দাবি— হলিউডে নিজের মূল্যায়ন পাচ্ছেন না ভারতের এ দেশি গার্ল। তবে এ নেতিবাচক প্রচারের বিপরীতে প্রিয়াঙ্কা নিজের অবস্থান পরোক্ষভাবে স্পষ্ট করেছেন। তিনি নিজে সে ভিডিওতে ‘লাইক’ দিয়ে নেটিজেনদের সে সমালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন।

একটি নির্দিষ্ট ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে প্রিয়াঙ্কা চোপড়ার আন্তর্জাতিক ক্যারিয়ারকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান