ডলি পারটন। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি কান্ট্রি সিঙ্গার ও অভিনেত্রী ডলি পারটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্বখ্যাত এ গায়িকা ও গীতিকারের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট-ইংগ্রাম ক্যানসার সেন্টারে তার মৃত্যু হয়। ১৯৪৬ সালের ১৯ জানুয়ারি টেনেসির দরিদ্র পরিবারে ডলির জন্ম। কৈশোরেই তার সংগীত জীবন শুরু হয়, মাত্র ৬ বছর বয়সেই প্রথম গান লেখেন তিনি।
১৯৬৭ সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম ‘হ্যালো, আই অ্যাম ডলি’ তাকে পরিচিতি এনে দেয়।
আরও পড়ুন <<>> সাদা শাড়িতে বিদ্যা সিনহা মিম
এরপর, ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’, ‘কোট অব মেনি কালারস’, ‘জোলিন’ ও ‘নাইন টু ফাইভ’-এর মতো গান তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়।
সাত দশকেরও বেশি সময়ের কর্মজীবনে গান, অভিনয় ও সমাজসেবার মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় তুলে নেন ডলি পারটন। তার মৃত্যুতে বিশ্ব সঙ্গীতাঙ্গণ ও হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































