Apan Desh | আপন দেশ

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন হলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৬, ৬ জুন ২০২৬

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন হলিউড অভিনেতা

ছবি : সংগৃহীত

হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হন ৮১ বছর বয়সী এ অভিনেতা। এ হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

শুক্রবার (০৫ জুন) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর আগে, বুধবার (০৩ জুন) সকালে জেমস হ্যান্ডির বাড়ি থেকে ৯১১ নম্বরে কল করে এক ব্যক্তি বলেন, ‘আমি এই মাত্র পাপী মানুষটিকে হত্যা করেছি।’ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিনেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার বুকে ছুরি গেঁথে ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হত্যাকারী সন্দেহে মাইকেল গ্লেডহিল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি নিহত অভিনেতার প্রেমিকার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ আসতেই তিনি তার পরিচয় দেন।

আরও পড়ুন : দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

তদন্তে জানা যায়, অভিযুক্ত মাইকেল গ্লেডহিল, জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে। তিনি তার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু গ্লেডহিল ঠিক কী কারণে হ্যান্ডিকে খুন করেছেন, তা জানা যায়নি।

এসময় হ্যান্ডির মৃত্যুর তদন্ত চলমান বলে উল্লেখ করেন পুলিশ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়