ছবি : সংগৃহীত
আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে হলিউডের বহুল জনপ্রিয় স্ল্যাশার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি দেখা যাবে।
১৯৯৬ সালে শুরু হওয়া স্ক্রিম সিরিজ সময়ের সঙ্গে নিজেকে হরর-থ্রিলারের এক আইকনিক ধারায় প্রতিষ্ঠিত করেছে। ‘স্ক্রিম ৬’-এর তিন বছর পর আসছে সপ্তম কিস্তি, যেখানে থাকছে নতুন ভয়, রহস্য আর অতীতের মুখোমুখি হওয়ার গল্প।
এবার পরিচালনায় রয়েছেন সিরিজের মূল স্রষ্টা কেভিন উইলিয়ামসন, যিনি প্রথমবারের মতো পুরো সিনেমাটি পরিচালনা করেছেন।
ছবিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স।
গল্পে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করেছেন। কিন্তু এক নতুন ঘোস্টফেস কিলার তার মেয়ে ট্যাটুমকে লক্ষ্য বানালে আবারও তাকে অতীতের মুখোমুখি হতে হয়।
আরও পড়ুন : নতুন প্রজন্মকে তামান্না ভাটিয়ার সতর্ক বার্তা
পরিচালনায় পরিবর্তন, কাস্টিং পুনর্গঠনসহ নানা চড়াই-উতরাই পেরিয়ে তৈরি হয়েছে এই ছবি। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয় এর চিত্রগ্রহণ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































