Apan Desh | আপন দেশ

নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

চার বছর বয়সী মালতি মেরি চোপড়া জোনাস। তার নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তায় মা প্রিয়াঙ্কা চোপড়া। যিনি বলিউড অভিনেত্রী থেকে এখন হলিউডের স্থায়ী বাসিন্দা। ‘দেশি গার্ল’ খ্যাত এ নায়িকা অভিনয়ের পাশাপাশি সংসারও করছেন। মনের মতো করে মানুষও করছেন মেয়েকে। তবে মা হিসেবে প্রিয়াঙ্কা কিন্তু বেশ কড়া। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের ছবি দিলেও মুখ ঢেকে রাখেন। পাপারাৎজ়িদের ক্যামেরা দেখলেও মালতিকে সরিয়ে নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার আলাদা করে কোনও নিরাপত্তার প্রয়োজন নেই। সবটাই কন্যা মালতির জন্য।

আরও পড়ুন<<>>ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারেননি প্রভা

প্রিয়াঙ্কা বলেন, অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে, কথা বলতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু এ ঘটনা যখন-তখন আমার মেয়ের সঙ্গেও ঘটে থাকে। হয়তো আমরা পার্কে খেলছি বা আইসক্রিম খাচ্ছি, হঠাৎ দেখলাম সে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ থেকে মুক্তি পাওয়ার জন্যই আমার নিরাপত্তারক্ষী প্রয়োজন। এখন তো সকলের হাতেই মোবাইল ফোন থাকে। সেটাই আমার সবচেয়ে বড় চিন্তা। আমি জানি আমাকে কেউ খুন করবে না।’

প্রিয়াঙ্কা প্রায়ই তার মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন। তবে তিনি সবসময় মেয়ের মুখ ইমোজি দিয়ে এডিট করে বা ঢেকে শেয়ার করেন।

এ মুহূর্তে প্রিয়াঙ্কা ব্যস্ত তার আসন্ন ছবি ‘বারাণসী’ নিয়ে। এসএস রাজামৌলির পরিচালনায় বছর সাতেক পর বলিউডে ফিরছেন অভিনেত্রী। ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়