Apan Desh | আপন দেশ

নতুন যুদ্ধে ‘হাউস অব দ্য ড্রাগন’, আসছে সিজন–৩

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন যুদ্ধে ‘হাউস অব দ্য ড্রাগন’, আসছে সিজন–৩

ছবি: সংগৃহীত

জনপ্রিয় টিভি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’–এর তৃতীয় সিজনের টিজার প্রকাশ হয়েছে। টিজার প্রকাশের পরই আলোচনার তুঙ্গে সিরিজটি। আসন্ন সিজন ঘিরে আগের তুলনায় বেড়েছে দর্শকদের উত্তেজনাও।

নতুন টিজারে টারগেরিয়ানদের অভ্যন্তরীণ সংঘাত আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ড্রাগনের আগুন, ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্রতা এবার আরও বড় পরিসরে দেখানো হয়েছে।

টিজারে ইওয়ান মিচেল অভিনীত অ্যামন্ড টারগেরিয়ানকে সিংহাসনের ওপর নিজের নিয়ন্ত্রণ শক্ত করতে দেখা যায়। অন্যদিকে টম গ্লিন-কার্নির চরিত্র এগন টারগেরিয়ানের পরাজয়ের পর ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। টিজারের এক পর্যায়ে বলা হয়, ‘দ্য কিং হ্যাজ অ্যাবডিকেটেড দ্য থ্রোন’ যার অর্থাৎ রাজা সিংহাসন ত্যাগ করেছেন এবং নতুন শাসনব্যবস্থা গড়ে উঠছে।

আসন্ন সিজনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হতে যাচ্ছে ‘ব্যাটল অব দ্য গুলেট’। এ যুদ্ধে রায়েনিরার পুত্র জেস বা জাকারিস ভেলারিয়ন ড্রাগন নিয়ে অংশ নেন। একই সময়ে রায়েনিরা নিজের বাহিনীতে আরও ড্রাগন যুক্ত করে সামরিক শক্তি বাড়াচ্ছেন। টিজারে আগুন, যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের দৃশ্য বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন <<>> লজ্জা আর বয়ে বেড়াতে চান না ইকরা

নির্মাতারা জানিয়েছেন, সিরিজটির তৃতীয় সিজনের প্রিমিয়ার হবে ২০২৬ সালের জুনে। জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে নির্মিত এ সিরিজ প্রথমবারের মতো এমন বছরে প্রচারিত হতে যাচ্ছে, যখন লেখকের একই মহাবিশ্বের দুটি ভিন্ন সিরিজ সম্প্রচার হবে। নতুন সিজনের আগে প্রচারিত হচ্ছে প্রিক্যুয়েল সিরিজ ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’ যা মূল ঘটনার প্রায় ৯০ বছর আগের সময়কাল নিয়ে নির্মিত।

নতুন সিজনে পুরোনো তারকাদের পাশাপাশি যুক্ত হয়েছেন কয়েকজন নতুন অভিনেতা। ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক ও স্টিভ টুসেইন্ট আগের চরিত্রে ফিরছেন। নতুন কাস্টে রয়েছেন জেমস নর্টন, টমি ফ্লানাগান ও ড্যান ফোগলার। সিরিজটির সহ-নির্মাতা ও নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রায়ান কন্ডাল ও জর্জ আর আর মার্টিনসহ আরও অনেকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়