Apan Desh | আপন দেশ

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার  তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও চাঁদাবাজ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং সাইবার বুলিং, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকদের সঙ্গে। 

আরও পড়ুন<<>>কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে  পাউবো’র কর্তাদের দুদকে তলব

তিনি বলেন, হিন্দু ধর্মীয়  উৎসবকে কেন্দ্র করে কেউ যদি অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি, বা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মতবিনিময় সভায় বলা হয় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় দুর্গাপূজার সময় যেন শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে, সে জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুত।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হোসেন খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু