Apan Desh | আপন দেশ

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৭, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১৬, ১৭ জানুয়ারি ২০২৬

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

বিগত ১৬ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা শুরু হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুই সংগঠনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তারেক রহমান।

এতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের স্বজনরা। কান্নাজড়িত কণ্ঠে স্বজনরা জানান, কাউকে উঠিয়ে নেয়া হয়েছে বাসা থেকে, কাউকে রাস্তায় থেকে।

আরও পড়ুন<<>>আরও আসন দাবি এনসিপি-খেলাফতের, বিপাকে জামায়াত

এসব স্বজনদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কি হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ অন্যান্য নেতা উপস্থিত আছেন।

আয়োজকরা জানান, বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা শোনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করাই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ