Apan Desh | আপন দেশ

শুল্ক

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে এমন যুক্তরাষ্ট্র।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর)। ইউএসটিআরের দাবি, সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এর ফলে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

০৯:৩৮ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে কী করবে বাংলাদেশ?

ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে কী করবে বাংলাদেশ?

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিশ্ব বাণিজ্যে অস্থিরতা চলছে। তার প্রধান হাতিয়ার ছিল শুল্ক বা ট্যারিফ। কিন্তু এবার ট্রাম্পের শুল্ক যুদ্ধে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা অবৈধ বলে বাতিল করে দিয়েছেন। তারা জানিয়েছেন, ট্রাম্পের ‌‘ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ’ সম্পূর্ণ বেআইনি। এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থি। এ রায় পুরো বিশ্বের জন্য একটি বড় খবর। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। তবে বাংলাদেশের জন্য এ রায়ের পর কী হবে, তা নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।

০৬:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন করে যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) হোয়াইট হাউসের বরাতে এত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। পরে এ সিদ্ধান্তের কথা জানায় হোয়াইট হাউস। 

০৮:৪৯ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার

‘মার্কিন শুল্ক বাড়লে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানা’

‘মার্কিন শুল্ক বাড়লে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানা’

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পোশাকের ওপর ৩৫ শতাংশ বাড়তি শুল্ক বসালে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এ তথ্য জানিয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বর্তমানে মার্কিন বাজারে গড়ে ১৫ শতাংশ শুল্ক দিতে হয়। নতুন ৩৫ শতাংশ যোগ হলে মোট শুল্ক দাঁড়াবে প্রায় ৫০ শতাংশ। মাহমুদ হাসান বলেন, এ হার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বড় ঝুঁকি। এত বেশি শুল্ক দিয়ে টিকে থাকা কঠিন হবে। এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের আলোচনা চলছে। ১ আগস্টের মধ্যে সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৭৩৪ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। ৫০ শতাংশ হারে শুল্ক দিলে শুধু শুল্ক বাবদ ব্যয় হবে ৩৫০ কোটি ডলারের বেশি।

১০:১৭ পিএম, ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement