ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশে ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার সোনাকর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি আতিক হোসেন কুড়িগ্রাম জেলার রওমারী থানার কাউনিয়ার চর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন<<>>শ্রীপুরে বাস শ্রমিকের রহস্যজনক মৃত্যু
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, মাদক কারবারি আতিক ইয়াবা সাপ্লাই করতে শ্রীপুরের সোনাকর গ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাকর এলাকা থেকে মাদক ব্যাবসায়ি আতিককে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৮ শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামল রুজু হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































