ছবি: আপন দেশ
ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রুপারচর এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় তল্লাশি চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ২৮০ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন<<>>সাভারে যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ
নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে তাদের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































