Apan Desh | আপন দেশ

সংস্কৃতি

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী আহমেদ

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী আহমেদ

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, একটি গান বা কলি সমাজে বা রাষ্ট্রে সুনামির চাইতেও তরঙ্গ তৈরি করতে পারে। যেমন বিচারপতি তোমার বিচার করবে যারা... দেশটা তোমার বাপের নাকি... ইত্যাদি।  তিনি উদাহরণ দিয়ে বলেন, আসামে একটি গানের কারণে একজন শিল্পীকে গ্রেফতার করা হয়েছিল। কারণ সেখানে কট্টরপন্থী সরকার ছিল। একটি গানের, একজন শিল্পীর শক্তি কয়েকটি এটম বোমার চেয়ে ভয়াবহ হতে পারে। যা স্বৈরতন্ত্রকে নাড়িয়ে দিতে পারে।

১০:১৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

আজ বিশ্ব শিল্পকলা দিবস

আজ বিশ্ব শিল্পকলা দিবস

প্রতিবছর ১৫ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব শিল্পকলা দিবস। মহান ইতালীয় শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনকে স্মরণ করে দিনটি উদ্‌যাপন করা হয়। শিল্প, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরতেই এ দিবসের প্রবর্তন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট (আইএএ) এ দিবস ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী শিল্পচর্চার প্রসার ও শিল্পীদের অবদানকে স্বীকৃতি দেয়ার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। মানবসভ্যতার শুরু থেকেই শিল্প মানুষের অনুভূতি, চিন্তা ও সংস্কৃতির প্রতিফলন হিসেবে কাজ করে আসছে। গুহাচিত্র থেকে শুরু করে আধুনিক ডিজিটাল আর্ট—প্রতিটি ধাপেই শিল্প মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে। বিশ্ব শিল্পকলা দিবস আমাদের সে দীর্ঘ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং শিল্পের শক্তিকে নতুন করে উপলব্ধি করতে শেখায়।

০৯:২৭ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

‘মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে’

‘মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে’

মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৬ মে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া ব্যক্তিদের ১০/১৫ বছরেও কোন হদিস পাওয়া যায়নি। বাংলাদেশের গুমের ঘটনাগুলোর সবচেয়ে বেশি শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও গুমের শিকার হয়েছেন দেশের ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষও। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী-কোন ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকারবিরোধী অপরাধ।

০৯:২০ পিএম, ২৬ মে ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement