Apan Desh | আপন দেশ

মান্দায় সংস্কৃতির আবহে মুখর ‘রবীন্দ্র বৈঠক’

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৪, ১৩ মে ২০২৬

আপডেট: ২১:০৪, ১৩ মে ২০২৬

মান্দায় সংস্কৃতির আবহে মুখর ‘রবীন্দ্র বৈঠক’

ছবি: আপন দেশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘রবীন্দ্র বৈঠক’। বটগাছের ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে গান, কবিতা আর আবৃত্তির মূর্ছনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

বুধবার (১৩ মে) বিকেলে মান্দা উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের ঐতিহ্যবাহী বটতলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খোলা আকাশের নিচে প্রকৃতির সান্নিধ্যে এমন আয়োজন স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে সৃষ্টি করে ভিন্নমাত্রার আবেগ ও উচ্ছ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, ২ নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, ৮ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান ফিরোজ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, কামরুজ্জামান রিপু, তালহা জুবায়েরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। 

আরও পড়ুন<<>>ফের চালু হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের কণ্ঠে কবিগুরুর কালজয়ী গান আর আবৃত্তিতে যেন জীবন্ত হয়ে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি। দর্শক-শ্রোতাদের উপস্থিতি ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো সন্ধ্যা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও রবীন্দ্রচর্চা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement