Apan Desh | আপন দেশ

শৈলকুপা বি‌সিএস অফিসার্স ফোরামের বা‌র্ষিক সাধারণ সভা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৫৫, ১৯ এপ্রিল ২০২৫

শৈলকুপা বি‌সিএস অফিসার্স ফোরামের বা‌র্ষিক সাধারণ সভা

রাজধানীর পূর্বাচলে শৈলকুপা বি‌সিএস অফিসার্স ফোরামের বা‌র্ষিক সাধারণ সভা ও ঈদ পুন‌র্মিলন- ২০২৫ অনু‌ষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) পূর্বাচলের সী শেল রি‌সোর্টে অত‌্যন্ত আনন্দঘন প‌রি‌বে‌শে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে শৈলকুপার শতা‌ধিক বি‌সি‌এস কর্মকর্তা ও তা‌দের প‌রিবা‌রের সদস‌্য অংশগ্রহণ ক‌রেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন শৈলকুপার কৃ‌তি সন্তান অ্যার্টনি জেনা‌রেল অ্যাড‌ভো‌কেট মো. আসাদুজ্জামান। তি‌নি শৈলকুপার উন্নয়‌নে বি‌ভিন্ন প্রকল্প গ্রহ‌ণ ও বাস্তবায়‌নে সবার সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।‌

তি‌নি প্রত‌্যাশা ক‌রেন শৈলকুপা চাকরি, ব‌্যবসা, শিল্প, সা‌হিত‌্য, সংস্কৃ‌তিসহ সব সেক্টরে এগিয়ে যাবে। ‌বি‌সিএস অফিসাররা শৈলকুপার উন্নয়‌নে নিজ নিজ অবস্থা‌নে থে‌কে অবদান রাখ‌বেন বলে প্রত‌্যাশা ব‌্যক্ত ক‌রেন অ্যাড‌ভো‌কেট মো. আসাদুজ্জামান।

আরওপড়ুন<<>>নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ

শৈলকুপার উন্নয়‌নে অনু‌মো‌দিত প্রকল্প সম্প‌র্কে তথ‌্য তু‌লে ধ‌রে বি‌সি‌এস কর্মকর্তা‌দের করণীয় বিষ‌য়ে দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রেন তিনি।

অনুষ্ঠা‌নে আম‌ন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠা‌নে ঢাকা মহানগর দায়রা জজসহ শৈলকুপার বেশ ক‌য়েকজন তরুণ ব‌্যবসায়ী উপ‌স্থিত থে‌কে তা‌দের অনুভূ‌তি ব‌্যক্ত ক‌রেন। ডি‌এম‌পি ক‌মিশনার শেখ সাজ্জাদ আলীসহ ফোরা‌মের অন‌্যান‌্য সদস‌্যরা উপ‌স্থিত থে‌কে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান উপ‌ভোগ ক‌রেন।

অনুষ্ঠা‌নে ফোরা‌মের গঠনতন্ত্র উপস্থাপন ও অনু‌মোদন করা হয়। এছাড়া ২ বছর মেয়াদী ৪১ সদস‌্যবি‌শিষ্ট কার্যনির্বাহী ক‌মি‌টি গঠ‌নের ল‌ক্ষ্যে সর্বসম্মতভা‌বে ফোরা‌মের সভাপ‌তি হি‌সে‌বে অধ‌্যাপক ডা. মো. না‌সির উদ্দীন (প‌রিচালক, জাতীয় বার্ন ইন্স‌টি‌টিউ), সাধারণ সম্পাদক হি‌সে‌বে মো. গিয়াস উদ্দিন (যুগ্মস‌চিব,প‌রিচালক, ও‌য়েজ আর্নার্স কল‌্যাণ বোর্ড) ও ট্রেজারার হি‌সে‌বে মো. আমীর খসরুকে (এস‌পি, সি‌টি এস‌বি‌) নির্বা‌চিত করা হয়।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ