Apan Desh | আপন দেশ

‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৩, ৪ এপ্রিল ২০২৬

‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষে শোভাযাত্রা

ফাইল ছবি

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে। শনিবার (০৪ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুরে আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নিতাই রায় চৌধুরী বলেন, মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষ উদযাপনের জন্য বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলা নববর্ষ দীর্ঘদিন ধরে বাঙালির সংস্কৃতিক ঐতিহ্য। এটি কোনো দলের নয়। কৃষক থেকে সাধারণ মানুষ সকলেই এর আনন্দ উপভোগ করে। ভোট দেননি এমন মানুষের জন্যও সরকার সেবা প্রদান করবে।

আরও পড়ুন <<>> রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত ৫

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্থ উদ্বোধন করেন মন্ত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়