Apan Desh | আপন দেশ

প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ২৮ জুলাই ২০২৪

প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন পেজেশকিয়ান

মাসুদ পেজেশকিয়ানকে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রোববার (২৮ জুলাই) পেজেশকিয়ানকে এ দায়িত্ব দেন খামেনি। মঙ্গলবার (৩০ জুলাই) পার্লামেন্টে শপথ নেবেন এ নতুন প্রেসিডেন্ট।

খামেনির কার্যালয়ের পরিচালক ধর্মীয় নেতার বার্তা পড়ে শোনান। বার্তায় খামেনি বলেন, আমি বিজ্ঞ, সৎ, জনপ্রিয় ও প্রজ্ঞাবান ব্যক্তি মি. পেজেশকিয়ানের নির্বাচনে জয়লাভের প্রতি সমর্থন জানাচ্ছি। আমি তাকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি।

গত ৫ জুলাই নির্বাচনে এক কোটি ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেন পেজেশকিয়ান (৬৯)। তিনি দ্বিতীয় পর্যায়ের ভোটের মোট ৫৪ শতাংশ পান। মোট তিন কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ