Apan Desh | আপন দেশ

৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৬, ৭ আগস্ট ২০২৪

৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান করছি। তাই, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বৈরাচার এবং তাদের দোসর পালিয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ যারা করছে এরা আন্দোলনকারী নয়। এরা দেশের শত্রু। এদের বিচার হবে। এসময় হিংসা-বিদ্বেষ ভুলে ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজয়কে সুসংহত করার আহ্বান জানান তিনি

মির্জা ফখরুল বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। সংহতি প্রকাশ করেছি। সেজন্য আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমি ছাত্রদের স্যালুট করি। তারা ছাত্র-জনতাকে একত্র করে স্বৈরাচার সরকারের পদত্যাগ ঘটিছে। এবিজয় সকলের। এ বিজয় ছাত্রদের।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ