Apan Desh | আপন দেশ

নির্বাচন কমিশন গঠনে দ্রুত সার্চ কমিটি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৪৫, ১৯ অক্টোবর ২০২৪

নির্বাচন কমিশন গঠনে দ্রুত সার্চ কমিটি

ছবি: আপন দেশ

নির্বাচন কমিশন গঠন করতে দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। 

শনিবার (১৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, এ সার্চ কমিটি ঠিক করবে কারা নির্বাচন কমিশনার হবেন। নির্বাচ কমিশনার নির্বাচনের পরবর্তী কাজ শুরু করবেন।

মাহফুজ আলম বলেন, সার্চ কমিটি গঠনের পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ করা হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় ও নিরপেক্ষভাবে সবকিছু গঠন করা হবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। মাহফুজ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

মাহফুজ আলম জানান, আজকের বৈঠকে আওয়ামী লীগের তিনটি অবৈধ পার্লামেন্ট বাতিলের বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচিত হয়েছিল। জাতীয় পার্টি নীরব সমর্থন দিয়েছে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল, এটা নিয়ে আলোচনা হয়েছে।

দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গার্মেন্টসের সমস্যা স্বাভাবিক হয়ে আসছে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। মাহফুজ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ