Apan Desh | আপন দেশ

রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

ছবি: আপন দেশ

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। তবে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪২ জন প্রার্থী।

ছাত্রীদের ছয়টি হলের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, এসব হলের বিভিন্ন পদের মধ্যে ২৬টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। চারটি পদে কোনো প্রার্থী অংশ নেননি। মন্নুজান হলের একটি পদে, জুলাই-৩৬ হলের ৪টি পদে, তাপসী রাবেয়া হলে ৩ পদে, বেগম রোকেয়া হল, রহমতুন্নেসা হল ও খালেদা জিয়া হলে ৬টি করে পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এছাড়া জুলাই-৩৬, বেগম রোকেয়া ও রহমতুন্নেসা হলের কার্যনির্বাহী সদস্য পদে ৪টি করে পদ থাকলেও প্রার্থী হয়েছেন ৩ জন করে। এতে হলগুলোর এ পদে ১টি করে পদ ফাঁকা রয়েছে। এছাড়া খালেদা জিয়া হলের সহ- বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। এছাড়া ছেলেদের বিজয়-২৪ হলে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা:

রোকেয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন- বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক তাহমিনা ঊর্মি, কমনরুম সম্পাদক মোছা. আয়েশা সিদ্দিকা, সহকারী সম্পাদক কমনরুম আফছানা আক্তার শিফা , ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক নাজমুন নাহার সুইটি, সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা নাশরিফা তুন নাঈম, সংস্কৃতি বিষয়ক সহকারী সম্পাদক রুদবা জাহান। এছাড়া নির্বাহী সদস্য রিফা সানজিদা জেদনী, জে.এন. হুমায়রা, মোসা. আসনারা খাতুন।

আরওপড়ুন<<>>রাকসুর নির্বাচনী প্রচারণা শুরু

তাপসী রাবেয়া হলে নির্বাচিতরা হলেন- সহকারী কমনরুম বিষয়ক সম্পাদক শাহনাজ আরফিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহুয়া মল্লিক জেবা, সহকারী সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসলিমা খাতুন।

জুলাই-৩৬ হলের নির্বাচিতরা হলেন- সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ সানিহা, সহকারী কমানরুম সম্পাদক মোসা. জোবাইদা খাতুন, সহকারী ক্রিয়া বিষয়ক সম্পাদক উম্মে জাহান, সহকারী কালচারাল সম্পাদক খাদিজা খাতুন। এছাড়া নির্বাহী সদস্য মোসা. হাবিবা খাতুন, সাকিরা জান্নাত, জান্নাতুল আফরিন।

বিজয়-২৪ হলে নির্বাচিতরা হলেন- বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল আকতার আকাশ, সহকারী কমনরুম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিদোয়ানুল ইসলাম, সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহেদ হোসেন।

রহমাতুন্নেসা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন- বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, কমন রুম সম্পাদক শামসি আরা, সহকারী সম্পাদক কমন রুম খাদিজা খাতুন, ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক মোছা. লাবনী খাতুন, সহকারী ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক তাবাসসুম কবীর। নির্বাহী সদস্যরা হলেন- আয়েশা তাসনীম, জান্নাতুল ফেরদৌস, জেসমিন খাতুন।

বেগম খালেদা জিয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন- বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা. আশরাফি বুলবুল, সহকারী কমন রুম সম্পাদক তাসমী তামান্না মীম, ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক মোছা. রোকাইয়া খাতুন, সহকারী ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক নাফসে মুতমাইন্না, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়মা জাকিয়া। নির্বাহী সদস্যরা হলেন- মোছা. উম্মে হাবিবা আক্তার, জান্নাতুল ফেরদাউস, সুমাইয়া, উম্মে হানী তামান্না খাতুন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ