Apan Desh | আপন দেশ

ঢাবির হলে যুবক হত্যা, ২ ছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাবির হলে যুবক হত্যা, ২ ছাত্র আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রকে আটক করে শাহবাগ থানায় দিয়েছে বিশ্বিবদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ৪টার দিকে তাদের থানায় হস্তান্তর করে ঢাবি প্রক্টরিয়াল টিম।

আটক দুজন হলেন জালাল ও সুমন। তারা দুজনেই ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র। জালাল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। আর সুমন ২০২১-২২ শিক্ষাবর্ষের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র।

প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, জালাল ও সুমন নামে দুই শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় রেখে এসেছেন তারা। আটকের সময় হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ