Apan Desh | আপন দেশ

নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ২২ মে ২০২৪

নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ নির্বাচনে তিনি তালা প্রতীকের প্রার্থী। চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে।

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ সংঘর্ষ হয়।

জানা যায়, নিহত সুমন মিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে মিরেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রুবেল মিয়া ও তার সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে সুমন মিয়া গুরুতর আহত হন।

এদিন সন্ধ্যায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) জানান, এ ধরনের একটি ঘটনা ঘটেছে শুনে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement