Apan Desh | আপন দেশ

শনিবার সীমিত পরিসরে খোলা থাকবে যেসব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

শনিবার সীমিত পরিসরে খোলা থাকবে যেসব ব্যাংক

ফাইল ছবি।

দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনের পরবর্তী ছুটির মধ্যেও শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ রাখতে ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে আপনাদের ও ব্যাংকের চাহিদার প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ নির্দেশনার আলোকে পূবালী ব্যাংক পিএলসি-র নারায়ণগঞ্জের ফতুল্লা, খুলনার খালিশপুর, দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের শাপলা চত্বর, চট্টগ্রামের আগ্রাবাদ, চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জের ভৈরব বাজার ও সিলেটের বড়ই কান্দি শাখা খোলা থাকবে। এছাড়া উত্তরা ব্যাংক পিএলসি-র খুলনার খালিশপুর শাখা, জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা এবং ওয়ান ব্যাংক পিএলসি-র দিনাজপুরের পার্বতীপুর উপশাখা সীমিত পরিসরে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়