ছবি: আপন দেশ
ইরানের পাল্টা সামরিক অভিযানের পর সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে এ সামরিক অভিযান শুরু করার পর আমিরাতের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রভাব পড়ে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলার সময় মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১৫২টি সফলভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
আরও পড়ুন <<>> ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত
এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































