ওয়ালটনের লোগো
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কল সেন্টার এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৭ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: ০৩ জন
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com
আরও পড়ুন<<>>জনবল নিচ্ছে যমুনা ব্যাংক
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (মিরপুর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































