ছবি: আপন দেশ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি এবং সার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ আয়োজন করে। এসময় জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
মো. রায়হানুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে কৃষকদের মাঝে বৃক্ষের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আমরা আশা করছি, আপনারা প্রতিজন এ চারাগুলো নিয়ে বাড়ির আঙ্গিনা ও জমিতে লাগাবেন, যাতে করে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
আরও পড়ুন <<>> চাল বিতরণে অনিয়মের দায়ে দুই চেয়ারম্যান বরখাস্ত
এসময় কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচাসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের
৪১০ জন কৃষককে জনপ্রতি ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়।
এছাড়া ২০০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০টি লেবুর চারা এবং ৩০ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































