Apan Desh | আপন দেশ

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি

ফাইল ছবি, আপন দেশ

বিসিএস (কৃষি) ক্যাডারভুক্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তাকে অতিরিক্ত কৃষি অফিসার ও সমমান পদে পদোন্নতি দিয়েছে সরকার। যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে উন্নিত হবে।

কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

মন্ত্রণালয়ের বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির বুধবারের (০২ সেপ্টেম্বর) সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৩৫,০০০ থেকে ৬৭,০১০ টাকা বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উদ্যানতত্ত্ববিদ এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক রয়েছেন। 

আরও পড়ুন<<>>ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন আরাফাত সুলতানা ফেরদৌসী, মো. মাহাবুব আলম, মো. রফিকুল ইসলাম, যারীন তাসনিম নিলয়, মো. নাজিদুল ইসলাম, মো. আক্তারুজ্জামান মিয়া, শাহরিয়ার আহমেদ, মাহমুদ আব্দুল্লাহ আল নোমান, দীনেশ চন্দ্র রায়, কামরুন নাহার মিলি, মো. ফাহিম হাসান, মো. হামিদুল ইসলাম, মাহমুদুর রহমান, মো. মায়দুল হাসান, সঞ্জয় কুমার সরকার, তানবীন হাসান শুভ, মধুসূদন দে, সৈয়দ হাসানুল কবীর, শাহনাজ পারভীন, ফারহানা আফরোজ, সুশান্ত দেব নাথ, মোহা. আব্দুল মতিন, সুমন্ত রুদ্র পাল, শান্তা ইসলাম নওরীন, মো. জাহিদুল ইসলাম, মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ, মো. হুমায়ুন কবির, মঞ্জুরুল আরেফিন সবুজ এবং আদনান মেহেদী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। তবে পদোন্নতি পেলেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত পূর্বের পদে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ নতুন পদে পদায়ন বা দায়িত্ব বণ্টনের পৃথক নির্দেশ না দেয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়