Apan Desh | আপন দেশ

কৃষি ব্যাংকে চাকরি, নেবে ৩৯৮ জন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১১ অক্টোবর ২০২৫

কৃষি ব্যাংকে চাকরি, নেবে ৩৯৮ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটির তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৩৯৮ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

এক নজরে কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংকে

প্রকাশের তারিখ: ০৭ অক্টোবর ২০২৫

পদ ও লোকবল: ১টি ও ৩৯৮ জন

আবেদন শুরুর তারিখ: ০৭ অক্টোবর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://krishibank.gov.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক 
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
লোকবল নিয়োগ: ৩৯৮ জন 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ০১ জুলাই ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০ টাকা)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু