ছবি: আপন দেশ
খরিফ-২ মৌসুমে কৃষি পূর্নবাসন সহায়তা খাতের আওতায় কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে। উপকরনগুলোর মধ্যে রয়েছে বৃক্ষরোপন কর্মসূচীর লক্ষে গাছের চারা, লেবুর চারা, জৈব সার, গৃষ্মকালীন শাক সবজির বীজ, রাসায়নিক সার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের এমপি একেএম ফজলুল হক মিলন। সহায়তার আওতায় পর্যায়ক্রমে ৩০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকার ১৫০০ চারা গাছ, ৭৫০০ কেজি জৈব সার এবং ১৫০০ টি বাঁশের খুটি বিনামূল্যে বিতরণ করা হবে।
আরও পড়ুন<<>>ফেসবুক ‘গুজবে’ ফিলিং স্টেশনে ভিড়
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর কালীগঞ্জ উপজেলার আয়োজনে কৃষকদের মধ্যে এসব বিনামূল্যে বিতরন করা হয়।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপি'র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































