Apan Desh | আপন দেশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব 

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

সে প্রজ্ঞাপনের পর নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গত বছরের জানুয়ারিতে নিজের সম্পদ ও আয় সম্পর্কে পূর্ণাঙ্গ ঘোষণা দিয়েছিলেন শফিকুল আলম। সে ঘোষণায় তিনি উল্লেখ করেছিলেন, ঢাকার শাহীনবাগে তার একটি ফ্ল্যাট রয়েছে এবং পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যাত্রাবাড়ীর দনিয়ায় আরও একটি ফ্ল্যাট আছে। এছাড়া, ময়মনসিংহে তার নামে একটি এবং তার স্ত্রীর নামে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। গ্রামের বাড়ি মাগুরায় তার মালিকানায় রয়েছে ৪০ শতাংশ কৃষিজমি। 

আরও পড়ুন<<>>উপদেষ্টা পরিষদের সব সদস্যের সম্পদের বিবরণ প্রকাশ

শফিকুল আলম বলেন, আজ দায়িত্ব ছাড়ার সময়ও আমার সম্পত্তির অবস্থান একই আছে। আমি তিনটি ফ্ল্যাটের মালিক, আমার স্ত্রী একটি ফ্ল্যাটের মালিক, এবং কৃষিজমির মালিকানাতেও কোনো পরিবর্তন হয়নি।

ব্যাংক হিসাব সম্পর্কে তিনি জানান, তার নামে একটি মাত্র ব্যাংক হিসাব রয়েছে, যা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। দায়িত্ব নেয়ার সময় ওই হিসাবে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। বর্তমানে ঐ হিসাবের স্থিতি ১ কোটি ২৩ লাখ টাকা।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এ প্রজ্ঞাপনে উপদেষ্টাদের নিজস্ব সম্পদের পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রীর সম্পদের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মূলত ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত—এ এক বছরের অর্জিত সম্পদের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়