Apan Desh | আপন দেশ

ভোট কারচুপির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোট কারচুপির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: আপন দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। কোথাও কারচুপির ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় সদর দফতরে তিনি এসব কথা বলেন। সেখানে উত্তরের আট জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, উত্তরাঞ্চলের দুর্গম ও চরাঞ্চলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় পর্যাপ্ত বিজিবি মোতায়েন থাকবে। প্রয়োজন হলে সেনাবাহিনীও সহায়তা দেবে।

আরও পড়ুন <<>> ভোট ডাকাতির চেষ্টা করলে পালানোর জায়গা পাবেন না: হাসনাত আব্দুল্লাহ

তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছিলেন র‍্যাব মহাপরিচালক শহিদুর রহমান। বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামও উপস্থিত ছিলেন। ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী ও জেলা প্রশাসক এনামুল আহসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়