Apan Desh | আপন দেশ

৪ দিন সীমিত থাকতে পারে মোবাইল ব্যাংকিং লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

৪ দিন সীমিত থাকতে পারে মোবাইল ব্যাংকিং লেনদেন

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত আসছে। মোবাইল ব্যাংকিং সেবা বা এমএফএস লেনদেন সীমিত হতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি রোববার মধ্যরাত থেকে এ বিধিনিষেধ শুরু হতে পারে। এটি ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টানা চার দিন গ্রাহকরা স্বাভাবিক লেনদেন করতে পারবেন না।
 
তবে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমিত করার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসার পর গভর্নরের অনুমোদন পেলেই এ আদেশ জারি হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
 
এর ফলে বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক হাজার টাকা।
 
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রতি বছর নির্বাচনের সময় অবৈধ লেনদেন হয়ে থাকে। সেটা কমাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়