Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের মূলধন ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৩১, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪১, ৫ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের মূলধন ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত

ফাইল ছবি

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

এ লক্ষ্যে ব্যাংকটির সংঘস্মারক ও সংঘবিধি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে হবে। 

বুধবার (০৪ নভেম্বর) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এ তথ্য প্রকাশ করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 

আরও পড়ুন<<>>বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সিদ্ধান্ত বিএসইসির

ব্যাংকটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ২ হাজার কোটি টাকা। পরিচালনা পর্ষদ তা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার প্রস্তাব করেছে। অর্থাৎ অনুমোদিত মূলধন ৮ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ব্যাংকটির মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন বা সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

প্রস্তাবটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হবে। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আপন দেশ/কেএম/এসআর 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়