ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ ডিএসইর সব কটি সূচক কমেছে। এদিন মোট ৫৬৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ২০ দশমিক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ২১ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৩০ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন
দিনটিতে ডিএসইতে মোট ৫৬৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ১৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৮৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৮০ হাজার ৭৪৫টি।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানিগুলোর শেয়ারদর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































