ছবি: আপন দেশ
আর্ন্তজাতিক বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আবারও যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এ খবরের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে।
এ হামলায় বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার লেনদেনের শুরুতে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ২০ সেন্ট বা ০.২১ শতাংশ বেড়ে ৯৬.৬৬ ডলারে পৌঁছায়। অন্যদিকে বিশ্বমান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৩ সেন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪.৮০ ডলারে লেনদেন হয়।
এর আগে গত সোমবার ইরানি ও কাতারি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা থেকে সংঘাত অবসানের আশা তৈরি হলে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল।
সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ওয়াশিংটন ইরানের কেশম দ্বীপে এ সামরিক আঘাত হেনেছে।
আরও পড়ুন <<>> ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬
তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা এ হামলাকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দাবি করেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা পঙ্গু করতেই এ অভিযান পরিচালিত হয়েছে।
বাজার বিশ্লেষক কেসিএম ট্রেডের প্রধান কেটি ওয়াটারার বলেন, কূটনৈতিক সমাধানের দিকে বাজার যখনই এগোচ্ছিল, ঠিক তখনই এ সামরিক হামলার খবর ব্যবসায়ীদের মধ্যে চাপ তৈরি করেছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত তীব্র হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহণ আশঙ্কাজনক হারে কমেছে। অথচ বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হয়ে থাকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































