Apan Desh | আপন দেশ

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহবান জার্মানির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৮, ৩ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহবান জার্মানির

ফাইল ছবি

বিশ্বজুড়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মান। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহবান জানিয়েছে দেশটি। 

মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাস এক বার্তায় এ আহবান জানান। 

বার্তায় বলা হয়, জনসাধারণকে তথ্য জানানো, অনিয়ম উন্মোচন এবং ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। অথচ সংঘাতপূর্ণ অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন স্থানে সাংবাদিকরা অনলাইন ও অফলাইনে সহিংসতা, হুমকি ও নিপীড়নের শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেছে জার্মানি।

দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের পরিবার ও সহকর্মীদের প্রতিও সমবেদনা জানিয়েছে দেশটি। বার্তায় সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে আরো  বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং তথ্যপ্রাপ্তির স্বাধীনতা রক্ষার জন্য অপরিহার্য।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch