Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৪৮২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৭, ১ নভেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৪৮২ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৪৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রোববার (০১ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৫ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৮ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> সূচকের পতনে লেনদেন চলছে

দিনটিতে ডিএসইতে মোট ৪৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসময় মোট ১৭ কোটি ৫০ লাখ ৫৩ হাজার ৫৪২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আর লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৫৬৪ বার।

এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে ১৫১টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কমেছে ১৯০টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়