Apan Desh | আপন দেশ

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:০২, ৩ নভেম্বর ২০২৬

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতামূলক কর্মসূচি

ছবি: আপন দেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি হয়েছে।

গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মো. ইকবাল মহসীন। 

আরও পড়ুন<<>>তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক(এফআইডি) মো. আলী হোসেন ও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিন জোনপ্রধান আব্দুল নাসের। এ সময় কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান ও টেকনাফ শাখাপ্রধান মোহাম্মাদ সাইফুল্লাহসহ এজেন্ট মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch