Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৪১৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৮, ২ নভেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৪১৮ কোটি টাকা

ছবি : সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২২ লাখ টাকা।

সোমবার (০২ নভেম্বর) ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৩ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ২৬ দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ৪২ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৮ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ

দিনটিতে ডিএসইতে মোট ৪১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ১৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ৯৫১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৬৪ হাজার ৩৯৪টি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৬টির। কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানিগুলোর শেয়ারদর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়