ছবি: আপন দেশ
শেখ হাসিনা বলেছেন, সরকারকে স্বস্থিতে থাকতে দেবে না। তিনি যতদিন বেঁচে আছেন ততদিন এমন চেষ্টা করেই যাবেন। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শেখ হাসিনা এখনো দেশের নাগরিক, উনি নিজে আসুন অথবা সরকার ধরে নিয়ে আসে, যেভাবে তিনি চাইবেন সেভাবে সরকার সহযোগিতা করবে- বলে জানান ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে। এ তথ্য জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভর্তুকি দিতে হলে ব্যাংক খাত থেকে ঋণ নিতে হবে অথবা বাজারে টাকা ছাড়তে হবে। যার ফলে দুটি প্রক্রিয়ায় মূল্যস্ফিতি বাড়বে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, দীর্ঘমেয়াদী কল্যানের কথা মাথায় রেখে সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। আমদানি নির্ভর ও দেশে উৎপাদিত পণ্যের সাবসুটি এক নয়। আমদানি নির্ভর পণে সাবসিটি দেয়ার সামর্থ্য কমছে। আর বর্তমানে ৩০ ডলার পার ইউনিট দরে এলএনজি কিনতে হচ্ছে। বিগত সময়ের চেয়ে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।
শেখ হাসিনা ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, পলেটিকাল পার্টি হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিছুই করতে পারবে না। অবৈধ টাকা ব্যবহার অস্থিরতা তৈরির চেষ্টা করে যাচ্ছে- অভিযোগ করেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আর কখনো শেখ হাসিনার বাহিনীতে পরিণত হবে না। আইনি অধিকারের মধ্যে পুলিশ বল প্রয়োগ করতে পারবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































