ছবি: আপন দেশ
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়। এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে মন্তব্য করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় গার্মেন্টস পরিস্থিতি পরিদর্শন গিয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, সোমবার (০২ নভেম্বর) থেকে এখন পর্যন্ত গার্মেন্টস শিল্পে নাশকতার অভিযোগে সাভার-আশুলিয়া ১৫ জনকে আটক করা হয়ে। যারা গার্মেন্টস শিল্পে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, আশুলিয়া ও সাভার এলাকায় নিরাপত্তার কোনো অভাব নেই। এখানে ভালো পরিবেশ বিরাজ করছে।
এখানে জেলা পুলিশ, শিল্প-পুলিশ, এপিবিএন, পোশাকি পুলিশ ও সিভিল পুলিশ রয়েছেন।
আরও পড়ুন <> কারখানা বন্ধের চেষ্টায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
আমরা ফ্যাক্টরির (কারখানা) নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা দিচ্ছি। যার ফলে সাভার-আশুলিয়ায় ফ্যাক্টরি চলছে।
তিনি ফ্যাক্টরি মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি আপনারা নিশ্চিন্তে কাজ করেন।
এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































