ছবি: আপন দেশ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। রোরবার (০১ নভেম্বর) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৩ কমে ৫ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০৪৯ পয়েন্টে।
আরও পড়ুন<<>>হাক্কানি পাল্পের নগদ লভ্যাংশ ঘোষণা
এছাড়া ডিএস-৩০ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ০৭৭ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ২৩৭ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৭ টির শেয়ারদর বেড়েছে, ১২৫ টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































