Apan Desh | আপন দেশ

পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৩, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৮, ৩ নভেম্বর ২০২৬

পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন

ছবি: আপন দেশ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৩ নভেম্বর) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৫৩ কমে ৫ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০৩২ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ২১ দশমিক ১৭ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ০২০পয়েন্টে।

আরও পড়ুন <> এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ২৭৪ কোটি ৬১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৭ টির শেয়ারদর বেড়েছে, ২৩২ টির কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়